জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশনে কর্মসূচি

জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানী কবরস্থানে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে এবং গুরুত্বপূর্ণ মসজিদসহ দেশের সব মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের সব উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি