দেশের গণমাধ্যমগুলোর কোনো স্বাধীনতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরে এসে আমাদের বলতে হচ্ছে, গণতন্ত্র নেই, গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। মিডিয়াগুলো আসলে কোনো কাজ চাইলেও করতে পারে না। সুকৌশলে একটা করপোরেট মিডিয়া তৈরি করা হয়েছে। বড় বড় প্রতিষ্ঠান একেকটি পত্রিকার মালিক, টিভি চ্যানেলের মালিক। এ জন্যই তারা তাদের ব্যবসা এবং সরকারের সুবিধাগুলো, ব্যাংকের সুবিধা ভোগ করে।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে ‘বাংলাদেশের সংবাদমাধ্যম : দুঃশাসনের দেড় দশক’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, যারা টাকা পাচার করে, তাদের রক্ষায় করপোরেট কালচার তৈরি করা হয়েছে।