আজ মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ৩১ শ্রাবণ ১৪৩০, ২৭ মহররম ১৪৪৫। আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
রাজনৈতিক সমাবেশ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।
স্মরণ
জন্ম: ১৯২৬ সালের এই দিনে জন্ম নেন কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র ২১ বছরের জীবনে সুকান্ত লিখেছেন অমর সব কাব্য। এর মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাবাস তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
মৃত্যু: ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
কোন হলে কোন সিনেমা
স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা
মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, বারবি, ওপেনহেইমার, পাশাপাশি চলছে চারটি বাংলাদেশি সিনেমা। এগুলো হলো- শাকিব খান অভিনীত প্রিয়তমা, আরফান নিশো অভিনীত সুড়ঙ্গ, গোহিং হোম এবং মাইক।
স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার
বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুড়ঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার
ইনসাইডাস দ্যা ডার্ক রেলম, বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার
বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স বিজয় সরণি
এখানে চলছে শুধু ইনসাইডাস দ্যা ডার্ক রেলম ও মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান সিনেমা।
স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম)
ইনসাইডাস দ্যা ডার্ক রেলম, বারবি, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।
স্টার সিনেপ্লেক্স (রাজশাহী)
টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, এবং সুরঙ্গ।
ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক)
ব্লকবাস্টার সিনেমা হলে চলছে- বারবি, ওপেনহেইমার, মিশন ইমপসিবল ডেড রেকনিং, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রহেলিকা, সুড়ঙ্গ ও প্রিয়তমা।
টিভিতে আজকের খেলা
মেয়েদের বিশ্বকাপ-সেমিফাইনাল
স্পেন-সুইডেন
বেলা ২টা, গাজী টিভি ও টি স্পোর্টস
লঙ্কা প্রিমিয়ার লিগ
কলম্বো-গল
রাত ৮টা, স্টার স্পোর্টস ৩
দ্য হানড্রেড
লন্ডন-ওভাল (নারী)
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
লন্ডন-ওভাল (পুরুষ)
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫
দিনটি কেমন যাবে?
মেষ : ১৫ আগস্ট ২০২৩
ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ। অভিনেতারা খুব ভাল সুযোগ পেতে পারেন। পড়াশোনার জন্য বিদেশযাত্রার যোগ। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনও বস্তুর ক্ষতি হতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে।
মিথুন : ২১ মে-২০ জুন
প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে। বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
মানসিক কষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান। আপনার জীবনে কোনও শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে। গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
শত্রুর কারণে সকালে মাথাগরম হতে পারে। শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহনির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে। কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধার কারণে মানসিক যন্ত্রণা।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে। অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে। অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
অতিরিক্ত পরিশ্রমে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
সকালে অহেতুক কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি জড়িত না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ।
আজকের নামাজের সময়সূচি
ফজর- ৪:১৪ মিনিট
জুমা- ১২:০৬ মিনিট
আসর- ৪:৩৯ মিনিট
মাগরিব- ৬:৩৫ মিনিট
ইশা- ৭:৫৩ মিনিট
আগামীকাল ফজর- ৪:১৪ মিনিট
আজ সূর্যাস্ত- ৬:৩১ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৩৩ মিনিট
ইতিহাসের এই দিনে
১২৮১ এই দিনে জাপান আক্রমণ করতে গিয়ে মোঙ্গল শাসক কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত। ১৯৪৮ কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া স্বাধীন দুটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।