গ্যাজেট ইন

কোডাক স্লাইড এন স্ক্যান ডিজিটাল ফিল্ম স্ক্যানার

অ্যানালগ ক্যামেরার ফিল্ম থেকে সরাসরি ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণের সুযোগ নিয়ে এসেছে ‘কোডাক সøাইড এন স্ক্যান ডিজিটাল ফিল্ম স্ক্যানার’। একসময়ের জনপ্রিয় ক্যামেরা ও ফিল্ম নির্মাতাপ্রতিষ্ঠান কোডাকের তৈরি স্ক্যানারটির ব্যবহার পদ্ধতি বেশ সহজ। স্ক্যানারটির ভেতর ক্যামেরার ফিল্ম ঢোকালেই এলসিডি পর্দায় ছবি দেখা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিল্মে থাকা নির্দিষ্ট ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করতে পারেন।

ফিল্মে থাকা সাদাকালো ও রঙিন ছবি স্ক্যান করতে সক্ষম স্ক্যানারটি থেকে তথ্য ডেটা কেবলের মাধ্যমে সরাসরি কম্পিউটার বা স্মার্টফোনে পাঠানো যায়। ফলে পুরনো আলোকচিত্র সহজেই ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে সংরক্ষণ করা সম্ভব। স্ক্যান করার সময় ছবির রেজল্যুশনও বাড়ানো যায় স্ক্যানারটিতে। ফলে ছবিগুলোর মান ভালো হয়। স্ক্যানারটির দাম ১৮০ ডলার।