ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির ইনচার্জ রহমত উল্যার মৃত্যু

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের স্টোর ইনচার্জ হাজি মো. রহমত উল্যা খান (৬২) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সহসভাপতি এ বি এম বেলাল হোসেন খান তার রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি