জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে তিতাস গ্যাসের শ্রদ্ধা

স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ। এ সময়ে তিতাস গ্যাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস, ২০২৩ উপলক্ষ্যে তিতাস গ্যাস কর্তৃক প্রধান কার্যালয়ের অডিটোরিয়াম রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া, দুঃস্থদের মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়।