এশিয়ান গেমসের জন্য ১৫ জনের বাংলাদেশ ক্রিকেট দল চূড়ান্ত করেছে নির্বাচকেরা। এই দলের ১০ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। অনেকেই সবশেষ ইমার্জিং এশিয়া কাপে খেলেছেন।
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ম্যাচটি হবে ৫ অক্টোবর। প্রতিপক্ষ কোয়ালিফায়ার থেকে ঠিক হবে।
এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল
সাইফ হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, জাকির আলী অনিক, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিপন মণ্ডল, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান ও রিশাদ হোসেন।