আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক পর্যটক নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) একটি প্রাইভেট কার উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আজ শনিবার ট্রাফিক পুলিশ কর্মকর্তা ইয়ার মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিনহুয়ার।
ইয়ার মোহাম্মাদ বলেন, সন্ধ্যায় বাদাখশানের ইয়াওয়ান জেলায় ওই দুর্ঘটনা ঘটে। গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হয়। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকালের পর থেকে আফগানিস্তানে এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা। ওইদিন বিকেলে হেলমান্দ প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত ও ১২ জন আহত হয়।