রাতুল প্রপার্টিজের আট দিনব্যাপী ‘প্রপার্টি এক্সপো’ শুরু

রাজধানীতে রাতুল প্রপার্টিজের করপোরেট অফিসে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘প্রপার্টি এক্সপো-২০২৩’। গতকাল শনিবার (১৯ আগস্ট) থেকে রাতুল প্রপার্টিজ লিমিটেড, ২৫ তাজ ম্যারিয়ট, গুলশান অ্যাভিনিউ, গুলশান-১-এ শুরু হওয়া এই এক্সপো চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাতুল প্রপার্টিজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতুল প্রপার্টিজ ২০০৬ সাল থেকে সুনামের সঙ্গে ব্র্যান্ড নিউ এবং সেকেন্ডারি প্রপার্টি ফ্ল্যাট, জমিসহ কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয়ের মাধ্যমে রিয়েলটর কোম্পানি হিসেবে কাজ করে আসছে। দেশের বিভিন্ন প্রাইম লোকেশনে প্রপার্টি ক্রয়-বিক্রয়ের জন্য গ্রাহকদের প্রথম পছন্দ রাতুল প্রপার্টিজ। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সেবাগুলো আরও ভোক্তাকেন্দ্রিক এবং ওয়ান স্টপ প্রপার্টি সল্যুশনগুলো গ্রাহকদের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে প্রপার্টি এক্সপো-২০২৩। এর মাধ্যমে প্রপার্টি ক্রেতা-বিক্রেতা সহজেই পেয়ে যাবেন তার কাক্সিক্ষত প্রপার্টি সল্যুশন এবং নিতে পারবেন ফ্ল্যাট, প্লট বা কমার্শিয়াল স্পেসের প্রপার রেজিস্ট্রেশন, প্রপার্টি ভ্যাল্যুয়েশন, ইনভেস্টমেন্ট প্ল্যান এবং বিভিন্ন পার্টনার ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সহযোগিতা।

প্রতিষ্ঠানটির সিইও সোমনাথ সরকার বলেন, ‘এই এক্সপোর মাধ্যমে আমরা আমাদের সার্ভিসগুলো গ্রাহকের সামনে তুলে ধরতে পারব এবং তাদের চাহিদামতো ওয়ান স্টপ প্রপার্টি সল্যুশন দিতে পারব।’

এ প্রপার্টি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নওরীন জাহান মিতুল, এক্সিকিউটিভ ডিরেক্টর এহসানুর রহমান, ডিরেক্টর অপারেশনস অনিক সীমান্ত এবং নঈম শরীফ, হেড অব মার্কেটিংসহ রাতুল প্রপার্টিজের অন্য কর্মকর্তারা।