সাঈদীর মৃত্যুতে শোক: দৌলতখানে ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ভোলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের স্বাক্ষরিত সংবাত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাবিউর রহমান রাফি ও মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী এবং প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজ।

ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, তারা দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন এবং সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকেছেন। তাই তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।