গোয়ায় রোগীর শ্লীলতাহানি করলেন চিকিৎসক

পশ্চিম ভারতীয় রাজ্য গোয়ায় ৭৭ বছর বয়সী এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ রবিবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে আরও বলা হয়, ভুক্তভোগীর বয়স ২৭ বছর। তিনি মারগাও শহরে ওই চিকিৎসকের কাছে মেডিকেল চেক আপ করাতে গিয়েছিলেন। সেখানেই শ্লীলতাহানির শিকার হন।

মারগাও থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত ১৬ আগস্ট ওই নারী শ্লীলতাহানির শিকার হন। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হবে।

আরও পড়ুন: নদীতে ছিটকে পড়ল ভারতীয় সেনাবাহিনীর ট্রাক, নিহত ৯