সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোটগল্পের নাম কী?
উত্তর : ভিখারিনী
২. ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিচ্ছে কোন দেশ?
উত্তর : নেদারল্যান্ডস
৩. চাঁদের উদ্দেশে ভারতের পাঠানো ‘চন্দ্রযান-৩’ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে কবে?
উত্তর : ৬ আগস্ট, ২০২৩
৪. বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
উত্তর : অপরাজিতা (চ্যানেল ২৪)
৫. হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : ভিক্টর ওরবান
৬. বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তর : ৫৪টি
৭. দেশের সর্বশেষ সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর : বগুড়া শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. সর্বশেষ স্বীকৃতি পাওয়া দেশের জিআই পণ্যের নাম কী?
উত্তর : নাটোরের কাঁচাগোল্লা
৯. দেশে বর্তমানে মোট জিআই পণ্যের সংখ্যা কত?
উত্তর : ১৭টি
১০. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে উদ্বোধন করা হবে?
উত্তর : ২ সেপ্টেম্বর, ২০২৩
১১. সর্বজনীন পেনশন কর্মসূচি কবে থেকে চালু করা হয়?
উত্তর : ১৭ আগস্ট, ২০২৩
১২. নাট্যকার সেলিম আল দীন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮ আগস্ট, ১৯৪৯ (সোনাগাজী, ফেনী)
১৩. কিত্তনখোলা নাটকটির রচয়িতার নাম কী?
উত্তর : সেলিম আল দীন
১৪. বিখ্যাত কথাসাহিত্যিক জহির রায়হান কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯ আগস্ট, ১৯৩৫
১৫. হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে উপন্যাসগুলোর রচয়িতার নাম কী?
উত্তর : জহির রায়হান
১৬. ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম কোন পরিচালক চলচ্চিত্রে ব্যবহার করেন?
উত্তর : জহির রায়হান (চলচ্চিত্র : জীবন থেকে নেয়া)
১৭. জহির রায়হান কবে নিখোঁজ হন?
উত্তর : ৩০ জানুয়ারি, ১৯৭২
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত