নসরুল হামিদ বললেন

তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে

উন্নতসমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করা আবশ্যক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তুলতে পারলে দ্রুতই বাংলাদেশ-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ গড়ার সুনিপুণ কারিগর হিসেবে তাদের গড়ে তুলতে হবে।’

গতকাল রবিবার অনলাইনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের ওপর বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মাহমুদুল কবীর মুরাদ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।