বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-তে কারিগর-সি (জেনারেল, ট্রেড) পদে নব যোগদানকৃতদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল করপোরেশনের গাজীপুরের কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। মাসব্যাপী প্রশিক্ষণে করপোরেশনের কারিগর গ্রেড-সি-তে (সাধারণ ১৫ জন এবং ট্রেড ১২ জন) মোট ২৭ জন নবনিযুক্ত কারিগররা অংশগ্রহণ করবেন। এ প্রশিক্ষণে ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম, অটো ইলেকট্রিক সিস্টেম, বডি ডেন্টিং ও পেইন্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি