বিসিবির পুনর্বাসন কেন্দ্রে প্রধান কায়রন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান হলেন কায়রন থমস। পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও হিসেবে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। তার সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করেছেন তামিম ইকবাল।

গত ২৫ জুন এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান জুলিয়ান ক্যালেফাতো। এই বৃটিশের জায়গায় নিয়োগ পেয়েছেন কায়রন।

চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবালকে সঙ্গে নিয়ে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন এই অস্ট্রেলিয়ান ফিজিও।

ফিজিও হিসেবে বেশ লম্বা ক্যারিয়ার কায়রনের। বর্তমান বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়া জাতীয় দলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ফিজিও হিসেবে কাজ করেছেন একাধিক ফুটবল দল ও নেটবল দলের সঙ্গেও।