কাল বনানীতে গ্যাস থাকবে না ৪ ঘণ্টা

রাজধানীর বনানী এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বনানী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে জানানো হয়, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।