স্টুয়ার্টের গোলের লিড ধরে রাখতে পারল না আবাহনী

এএফসি কাপের প্লে-অফে ১-১ গোলের সমতায় প্রথমার্ধে শেষ করেছে আবাহনী লিমিটেড ও স্বাগতিক মোহনবাগান। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিকরা প্রাধান্য বিস্তার করলেও শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ জায়ান্টরা।

ম্যাচের ১৭ মিনিটে সুযোগ সন্ধানী গোলে দলকে এগিয়ে নেন সেন্ট ভিনসেন্ট ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস। ম্যাচে ফিরতে মরিয়া বাগানকে ৩৪ মিনিটে পেনাল্টি উপহার দেন আবাহনী ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। তা থেকে সমতা এনে দেন দলটির অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জ্যাসন কামিন্স।

প্রথমার্ধে আক্রমণের দিক থেকে বাগান এগিয়ে থাকলেও বলের নিয়ন্ত্রণে একেবারে পিছিয়ে ছিলো না আবাহনী (৪৫ শতাংশ)। গোলের সুযোগের হিসেবে বরং এগিয়েই ছিল আবাহনী। ১৭ মিনিটে নাইজেরিয়ান এমেকা ওগবাহর শট বাগান কিপার বিশাল কাইথের গ্লাভস ফসকালে কর্নেলিয়াস বাঁ পায়ের প্লেসিংয়ে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন।

তবে আবাহনীর সেই স্বস্থি উবে যায় ৩৪ মিনিটে সুশান্ত বক্সের ভেতরে ভারত তারকা লিস্টন কোলাসোকে ফেলে দিলে। পেনাল্টি থেকে বাগানকে ম্যাচে ফেরান ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে খেলা ফরোয়ার্ড কামিন্স। ম্যাচের ৪৩ মিনিটে গোলের দারুণ সুযোগ হাতছাড়া হয় কামিন্সের। শুভাশিষ বসুর কাটব্যাকে তার শট দূরের পোস্ট দিয়ে বাইরে যায়।

প্রথার্মের যোগ করা সময়ে আবাহনীকে এগিয়ে যেতে দেয়নি সাইড পোস্ট। এবারই বাগান কিপারের ভুলে বল গড়াতে গড়াতে সাইড পোস্টে লেগে ফিরে আসলে সমতায় শেষ হয় প্রথমার্ধ