জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ওই দিন আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে বলেছেন, ‘আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় যাচ্ছি গ্রেপ্তার হতে।’
সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার তৎকালীন স্টেট সেক্রেটারিকে ফোন করে নির্বাচনের ফলাফল তার পক্ষে করার অনুরোধ জানিয়েছিলেনÑ এমন অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সলের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে থাকা ট্রাম্প তার বিরুদ্ধে আনা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেছেন।
এদিকে, এই মামলার তদন্ত প্রতিবেদন এবং চূড়ান্ত অভিযোগনামা আদালতে জমা দিয়েছে তদন্তকারী দল। তবে অভিযোগনামায় ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনো জানা যায়নি।