ব্যাংকার এম শহীদুল ইসলামের মৃত্যু

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কনসালট্যান্ট এম শহীদুল ইসলাম গত সোমবার ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের প্রথম জানাজা গতকাল মঙ্গলবার ফজরের নামাজের পর মহাখালী ডিওএইচএস মসজিদে এবং দ্বিতীয় জানাজার বাদ জোহর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হয়।

৪০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে মরহুম এম শহীদুল বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। প্রিমিয়ার ব্যাংকের আগে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পর্ষদ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। বিজ্ঞপ্তি