বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন। স্ত্রী রাহাত আরা বেগমও তাঁর সঙ্গে যাবেন। তার স্ত্রীও সেখানে চিকিৎসা নেবেন।
জানা যায়, মির্জা ফখরুল সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে।
এছাড়া তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন।