ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। তবে তার আগে টাইগাররা খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের প্রস্তুত করতে দুটি আনঅফিসিয়াল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিম-সাকিবরা।
২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এছাড়া ২৯ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।
অবশ্য এর আগেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল, বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ তারা আয়োজন করছে।