রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বাবার মৃত্যু

রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়ার বাবা ওয়াদুদুল আম্বিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

বুধবার (২৩ আগস্ট) বাদ জোহর টাঙ্গাইলের গোসাইর জোয়ার সরকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় রিমার্ক এইচবি লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ডেপুটি চেয়ারম্যান শাহরিয়ার আলম শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রিমার্ক পরিবার গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আশরাফুল আম্বিয়া তার ছোট সন্তান।