বঙ্গবন্ধুর সমাধিতে কোস্টগার্ড ডিজির শ্রদ্ধা

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শতাব্দীর মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর কোস্টগার্ডের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে তোলা হয় বেদনার মূর্ছনা। প্রদান করা হয় সশস্ত্র সালাম।

এরপর ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন কোস্টগার্ড প্রধান।

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্টগার্ড সদর দপ্তরের পদস্থ কর্মকর্তা, জোনাল কমান্ডার পশ্চিম জোন, অন্যান্য কর্মকর্তারাসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।