রাজধানীর উত্তরায় সিভিল এভিয়েশন কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি বিমানবন্দর থানা সিএটিসি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
এ সময় হাবিব হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরে বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের সূচনা হয়।
অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এস.এম তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএএবি কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ওসরুল ওয়াছে অশ্রু।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।