সিজেএফডির সভাপতি মামুন সম্পাদক সবুজ

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৩-২৪ মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক।

সিজেএফডি কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হন দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আহাদ হোসেন টুটুল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার মাহমুদুল হাসান পারভেজ, অর্থসম্পাদক দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক হন দেশ টিভির রিপোর্টার নুপুর মাহমুদ। বিজ্ঞপ্তি