মার্কিন যুক্তরাষ্ট্রের লোকাল ত্রি নিউজের লাইভ চলাকালীন এক উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন একই চ্যানেলের একজন সাংবাদিক। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মুহূর্ত লাগেনি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, উপস্থাপিকা কর্নেলিয়া নিকলসন অন্য দিনের মতো লাইভে খবর পাঠ করছিলেন। এমন সময় হঠাৎ করে স্টুডিওতে ঢুকে তার দিকে হাতে ফুলের তোড়া এবং রিং বক্স নিয়ে এগিয়ে যান রিলি নাজেল নামের এক সাংবাদিক। একটু পরই কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
ভিডিওতে দেখা যায়, রিলি বলছেন, কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসে আলাপ হয়েছিল তার। তিনি এতটাই উজ্জ্বল যে তার জন্য পুরো ঘর আলোকিত হয়ে যায়। এরপর সাংবাদিক রিলি হাঁটু গেড়ে বসে কর্নেলিয়া প্রশ্ন করেন, আপনি আমাকে বিয়ে করবেন?
কর্নেলিয়া উত্তর দেয়, আমি কেঁদে ফেলছি, হ্যাঁ। এরপর্যায়ে রিলি আংটি পরিয়ে দিতেই তারা একে অপরকে চুমু খান এবং জড়িয়ে ধরেন।
কর্নেলিয়া পরে তার বিয়েরপ্রস্তাব পাওয়ার ঘটনার মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার করেন এবং বলেন ‘এটি ছিল সবচেয়ে নিখুঁত দিন। তিনি তার সব বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন: মা-বাবাকে নালিশ দেওয়ায় শিক্ষককে রামদা দেখিয়ে ছাত্রের হুমকি