চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকই শিশু

চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই দুই শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছর মোট মারা গেছে ৫২ জন। এর মধ্যে ২১ জনই শিশু।

সূত্রটি জানায়, ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২৫ আগস্ট ৭ বছর বয়সী লাবিব এবং ১৯ আগস্ট ৫ বছর বয়সী জাহিদকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। লাবিব গত শুক্রবার দুপুরে এবং একই দিন সকালে শিশু জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫২। এর মধ্যে ২১ জনই শিশু।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে দুজনের মৃত্যু হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল তারা। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মারা যাওয়া মুনতাসির সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার তাজু ইসলামের ছেলে। আর জাহিদ বাঁশখালীর খানকানাবাদ এলাকার আবদুল মাবুদের

সন্তান। দুজনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুয়। জাহিদ ১৯ আগস্ট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। মুনতাসিরকে গত শুক্রবার সকালে আইসিইউতে নেওয়া হয়।

আইসিইউর বিশেষজ্ঞ চিকিৎসক ধীমান চৌধুরী জানান, জাহিদের শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শুক্রবার রাতে মারা যায় জাহিদ। মুনতাসিরকে শুক্রবার হাসপাতালে আনা হয়। তখনই তার অবস্থা সংকটাপন্ন ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

দেশের বিভিন্ন হাসপাতালে এ বছর ডেঙ্গুজ¦র নিয়ে ১ লাখ ১২ হাজার ১৮৪ জন ভর্তি হয়েছে। এই সংখ্যা দেশে এ যাবতকালের সর্বোচ্চ।

রোগীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত বেশি ভর্তি হয়েছে ঢাকার বাইরে ৫৮ হাজার ৬৯৫ জন, যা মোট রোগীর ৫২ শতাংশ। বাকি ৫৩ হাজার ৪৮৯ জন ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে।