ফতুল্লায় তিতাসের ভবন উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের জোনাল বিপণন অফিসের ভবন উদ্বোধন করা হয়েছে। গত ২৪ আগস্ট তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লা এর উদ্বোধন করেন।

এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, সব স্তরের গ্রাহক এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি