আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল কেতুর অবস্থানের কারণে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে বন্ধু বান্ধবীর প্ররোচনায় অর্থলগ্নিতে সমস্যা দেখা দেবে। তাই সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর আপনার বহুদিনের বন্ধুর প্রতার-ণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বলবে এক, করবে আরেক। ফলে কাছের লোককে হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার করবেন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে আজ শনির দশায় আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আপনার নিকটাত্মীয় বা বন্ধুবান্ধবের সঙ্গে আর্থিক লেনদেনে একটু সতর্ক হোন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। তবে আর্থিকভাবে লাভবান হতে পারেন।

মিথুন : ২১ মে-২০ জুন রাজনীতির সেবকদের সম্মুখে বেশ ঝুঁকি রয়েছে। তাই লোভে পড়ে অন্যায় কাজ করবেন না। একটু সাবধানে চলাফেরা করবেন। আঘাতের যোগ আছে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই আপনার নিজ কাজের সফলতা সমাজে আপনাকে গর্বিত করবে। তবে আপনার কাছে সহযোগীর বিরূপ সমালোচনা আপনাকে ব্যাথিত করতে পারে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই দলিল দস্তাবেজ অযথা কাউকে দেখাবেন না।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। দয়িতা নানা প্রলোভন দেখাবে। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর দালালের কারণে উদ্ভূত হাসপাতালে ভর্তির বিষয়ে সমস্যা দূর হবে। তবে প্রাইভেট হাসপাতালে ভর্তির আগে আপনার চেনা চিকিৎসকের পরামর্শ নিন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি এ সপ্তাহব্যাপী জাতকের শিল্প-সাংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। বিশেষ করে মিডিয়াকর্মীর অযাচিত রূপে ভালো কাজের সুযোগ আসবে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। বুঝতেই পারছেন জীবনে হতাশ হতে নেই। আকাক্সক্ষার ফল দেরিতে পেলেও প্রচুর আনন্দদায়ক।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতকের এ সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে ওই টাকা বন্ধুর পরামর্শে লগ্নি করতে গিয়ে বেহাত হতে পারে।