দুই স্ত্রীকে খুশি করতে মাসে ১৫ দিন করে সময় দিচ্ছেন যুবক!

প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছিল। ঠিক এই সময় দ্বিতীয় বিয়ে করেন যুবক। কিন্তু শেষমেশ এক বাড়িতেই দুই স্ত্রীকে নিয়ে সংসার করার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর। জানা গেছে, দুই স্ত্রীকে খুশি করতে মাসে ১৫ দিন করে সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৫ বছর আগ‌ে প্রথম বিয়ে করেছিলেন ওই যুবক। বিয়ের কিছু দিনের মধ্যে সন্তান হয় তাদের। তবে সন্তান হওয়ার পর নিয়মিত দাম্পত্য কলহ লেগেই থাকত। একে অপরের সঙ্গে থাকতে না পেরে দুজনেই সিদ্ধান্ত নেন ডিভোর্সের পথে যাওয়ার।

আদালতে প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই ডিভোর্সের আবেদন করেন ওই যুবক। এরই মাঝে প্রেমে পড়েন অন্য এক নারীর। পরিচয়ের কদিনের মধ্যেই তাকে বিয়ে করেন।

এদিকে যুবকের দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ভীষণ রেগে যান প্রথম স্ত্রী। তিনি যুবকের বাড়িতে ফিরে আসেন। প্রথম স্ত্রীকে দেখে দ্বিতীয় স্ত্রীও রাগে অগ্নিশর্মা। তারা কেউই যুবকের সঙ্গে সম্পর্ক ভাঙতে রাজি নন। সমস্যার সমাধান চেয়ে পুলিশের কাছে যান যুবক। কিন্তু পুলিশ এই সমস্য নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে বলেন।

অবশেষে যুবক দুই স্ত্রীকে নিয়েই সংসার করার সিদ্ধান্ত নেন। প্রতিশ্রুতি দেন, দুজনের সঙ্গেই ১৫ দিন করে সময় কাটাবেন। তার স্ত্রীরাও এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বর্তমানে একই বাড়িতে দুই স্ত্রীকে নিয়ে ঘর করছেন যুবক।

সূত্র: নিউজ ১৮