সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেছে বিরোধী দলীয় ১৯ ছাত্রসংগঠন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। রবিবার রাতে এ বৈঠক হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক মামুনুর রশীদ মামুন, নাগরিক ছাত্রঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ ( জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পিরাচা, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহমেদ শাকিল, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, (জাগপা) ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলনের (এনডিএম) সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক, গণতান্ত্রিক ছাত্রদলের (এলডিপি) সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইব্রাহিম, জাতীয় ছাত্র সমাজের (জাতীয় পার্টি, কাজী জাফর) সদস্য সচিব মেহেদি হাসান প্রমুখ।
ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দৃঢ়চেতা সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ’।