প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ কত?

উত্তর : ২০ কোটি ডলার

২. সম্প্রতি বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে কোন দেশ?

উত্তর : লিথুনিয়া

৩. বেলারুশের রাজধানীর নাম কী?

উত্তর : মিনস্ক

৪. সম্প্রতি ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ দিয়েছে কোন দেশ?

উত্তর : চীন (ব্রহ্মপুত্র নদের নিজেদের অংশ ইয়ারলাং স্যাংপো নদীতে)

৫. বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কী? 

উত্তর : ইয়াও ওয়েন

৬. এডিস মশার লার্ভা ধ্বংস করতে ব্যবহৃত নতুন কীটনাশকের নাম কী?

উত্তর : বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস)

৭. ডেঙ্গু প্রতিরোধে আবিষ্কৃত প্রথম ভ্যাকসিনের নাম কী?

উত্তর : ড্যাঙ্গভ্যাকসিয়া (উবহমাধীরধ)

৮. মেট্রোরেলের বিশেষ পুলিশের নাম কী?

উত্তর : এমআরটি পুলিশ (গজঞ চড়ষরপব)

৯. ১৫তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা

১০. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : সিরিল রামাফোসা

১১. ব্রিকসে কয়টি দেশ নতুন করে যোগদান করতে যাচ্ছে?

উত্তর : ৬টি দেশ

১২. ব্রিকসে নতুন করে যোগদান করতে যাওয়া দেশগুলোর নাম কী?

উত্তর : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিসর, আর্জেন্টিনা, ইথিওপিয়া

১৩. ইরানের প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : ইব্রাহিম রাইসি

১৪. রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর : সের্গেই লাভরভ

১৫. ব্রাজিলের প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : লুইস ইনাসিও লুলা দা সিলভা

১৬. চীনের প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : শি জিন পিং

১৭. জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর : ভারতের দিল্লিতে

            গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত