বরিশালে আইজিপি

সব সক্ষমতা দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করব

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘আমরা জানি নির্বাচনকালীন নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের অর্পণ করবে, সেই দায়িত্বই আমরা আমাদের সব সক্ষমতা দিয়ে পালন করব।’

গতকাল রবিবার দুপুর ২টার দিকে বরিশাল পুলিশ লাইনসের ড্রিলশেডে আইনশৃঙ্খলা সংক্রান্ত গোপন মিটিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশেষ অভিযান আমরা কখন, কোথায়, কীভাবে পরিচালনা করবÑ কৌশলগত কারণে আমি মনে করি সেটি প্রকাশ না করাই শ্রেয়। এটা যখন যে অবস্থায় গ্রহণ করা দরকার তখন সেভাবেই গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম প্রমুখ।