মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ সময়টা নির্বিঘ্নে পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অবশ্যই অর্থ লাভের যোগ রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ঠ। এ সময়ে জীবন সঙ্গী বা বান্ধবী কাউকে গ্রহণ না করাই ভালো।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে এবার মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। প্রয়োজনে ভালো কোনো চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর চতুরতার মাধ্যমে সহজে অর্থ লাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। সৎপথে চলুন।
মিথুন : ২১ মে-২০ জুন আমাদের সমাজে সাধারণত বলা হয় কর্মক্ষেত্রের শুরুটা সবার জন্য মঙ্গল বয়ে আনে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনার প্ল্যান ভেস্তে যাবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তাই কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট এবার বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। তবে ভেবে-চিন্তে অর্থলগ্নি করবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর আপনার মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকরী।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর অষ্টমপতি লগ্নের সপ্তমস্থানে অবস্থানের ফলে, অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই বন্ধু বা বান্ধবীর সঙ্গে ব্যবসায়ে অর্থলগ্নি করুন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে বলেই বিশ্বাস।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি শনি গ্রহের যোগ রয়েছে। জাতক এ সপ্তাহে আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, না হলে বিপদ হতে পারে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন। অযথা বিপরীত লিঙ্গের দৈহিক আহ্বানে সাড়া দেবেন না।