সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে। প্রতিষ্ঠানটিতে ফিনিশিং ও ওয়ারহাউস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বসুন্ধরা গ্রুপ।
বিভাগ: ফিনিশিং ও ওয়ারহাউস।
পদ: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে গুদামের পণ্য রক্ষণাবেক্ষণ, ফিনিশিং, ইনভেন্টরি/স্টোর ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ম্যানুফ্যাকচারিংয়ে দক্ষ হতে হবে। প্রার্থীদের অবশ্যই স্মার্ট, গতিশীল এবং পরিশ্রমী হতে হবে।
কাজের ধরন: রিম এবং রোল ফিনিশিং সম্পর্কিত সমস্যাগুলো দেখে তা সমাধানে উদ্যোগী হওয়া। সরবরাহের জন্য প্রস্তুত পণ্যগুলো পর্যবেক্ষণ করা। প্রয়োজন অনুযায়ী কাগজ কাটা এবং শেষ করার জন্য প্রতিদিনের প্রোগ্রাম তৈরি করা। স্টক রেজিস্টার বজায় রাখা এবং নিয়মিত স্টক রিপোর্ট প্রস্তুত করা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, বীমা, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
বয়স: ২৫ বছর।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1174894&fcatId=-1&ln=1 মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৩
সূত্র: বিডিজবস