চিন্তামুক্তির দোয়া
মানব জীবনের পরতে পরতে অনুশীলনের জন্য নবী করিম (সা.)-এর শেখানো মাসনুন দোয়া রয়েছে। সেগুলো আমলের মাধ্যমে চিন্তামুক্তি ও মানসিক প্রশান্তি অর্জন সম্ভব। বিশেষ করে এই দোয়াটি পড়া
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালাইদ দাইনি, ওয়া গালাবাতির রিজাল।’
অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে। সহিহ বোখারি : ২৮৯৩
দুনিয়া ও আখিরাতে দায়মুক্ত হওয়ার দোয়া
উচ্চারণ : বিসমিল্লাহি ওয়াজা’তু জাম্বি; আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া আখসি শায়তানি, ওয়া ফুক্কা রিহানি, ওয়াজআলনি ফিন-নাদিইয়িল আ’লা
অর্থ : আল্লাহর নামে আমার দেহ রাখলাম। হে আল্লাহ, আমার গোনাহ ক্ষমা করুন, আমার থেকে শয়তানকে তাড়িয়ে দিন, আমার ঘাড়কে মুক্ত করুন এবং আমাকে উচ্চ মর্যাদাসম্পন্নদের কাতারে স্থান দিন।
আমল : সাহাবি হজরত আবুল আজহার আনমারি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) রাতে শোয়ার সময় উল্লিখিত দোয়া পাঠ করতেন। সুনানে আবু দাউদ : ৫০৫৪