বিশ্বের ১ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর প্রথম পছন্দ আইফোন। দামের দিক দিয়ে আইফোনের মূল্য অনেকটা বেশি হলেও, এই স্মার্টফোনগুলো তার ফিচার ও প্রিমিয়াম হার্ডওয়্যারের জন্য বিশেষ পরিচিত। এখন দাবি করা হয়েছে যে, বিশ্বে আইফোন ১৫ সবচেয়ে বেশি বিক্রীত ওএলইডি স্মার্টফোন হিসেবে বিবেচিত হয়েছে। এমনকি, এটি আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সকেও এই প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছে মডেলটি। উল্লেখ্য, আইফোন ১৪ সিরিজটি ২০২২ সালে উন্মোচিত হয়েছিল। সেই সময় এই সিরিজের সব থেকে জনপ্রিয় ফোনগুলো ছিল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।
ডিসপ্লে সাপ্লাই চেন কনসালটেন্স (ডিএসসিসি) কর্তৃক প্রকাশিত লেটেস্ট ওএলইডি শিপমেন্ট রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৪ স্মার্টফোনটি আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স এমনকি স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রাকেও পেছনে ফেলে এগিয়ে গেছে। ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সর্বাধিক বিক্রীত ওএলইডি স্মার্টফোনে পরিণত হয়েছে। উল্লেখ্য, প্রথম ত্রৈমাসিকে শীর্ষস্থানে ছিল আইফোন ১৪ প্রো ম্যাক্স। আর তারপরের স্থানগুলোতে ছিল যথাক্রমে আইফোন ১৪ প্রো, আইফোন ১৩ এবং আইফোন ১৪।