মাদক মামলায় হাইকোর্টে জামিন জি কে শামীমের

মাদক মামলায় বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ নামধারী এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীম ওরফে জি কে শামীমকে জামিন দিয়েছে উচ্চ আদালত। গতকাল সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়।

আদালতে জি কে শামীমের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল পারভেজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘আসামির কাছ থেকে চার বোতল হুইস্কি উদ্ধার হয়েছিল। চার বছর ধরে আসামি কারাগারে। এখনো মাদকের মামলায় বিচার শুরু হয়নিÑ এসব বিবেচনায় আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’