জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম মৃত্যবার্ষিকী জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপনে জাতীয় সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক রাষ্ট্রদূত ড, নিম চন্দ্র ভৌমিক আলোচনা সভায় জাতীয় সচেতন নাগরিক কমিটির প্রচার সম্পাদক অভিজিৎ ভৌমিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মো. ওমর ফারুক চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ফজলে আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ বীর মুক্তিযোদ্বা মেজর (অব.) রেজাউল করিম এবং মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তাগণ জাতির পিতার ৪৮ তম শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জাতি হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আজীবন সংগ্রাম করেন। জাতির পিতা দীর্ঘ রাজনৈতিক জীবনে বাঙ্গালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধুর রক্তের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া বাঙ্গালি জাতির রক্তের প্রতিদান দেয়া সম্ভব নয়।
বঙ্গবন্ধু কোনো দিন ধর্ম ভিত্তিক দেশ চাননি তিনি মানুষকে আস্থায় এনে অসাম্প্রদায়িক সমাজ ও জাতি গড়তে চেয়েছেন। ১৯৭১ সালে বীর বাঙ্গালি বঙ্গবন্ধুর ঘোষণার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করেন। যার জন্য ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জত দিতে হয়েছে। অতি দরিদ্র ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে অল্প দিনেই বঙ্গবন্ধু যখন সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলায় আত্মনিয়োগ করেন তখনই তাকে স্বপরিবারে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন নেতা। সোনার বাংলা গড়তে গিয়ে তিনি হত্যার স্বীকার হন। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুর্নবাসন করেছেন পুরস্কৃত করেছেন রাজাকার পুর্নবাসন করে মুক্তিযোদ্বাদের হত্যা করেছেন তাদের মুখে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা শোভা পায় না। তাই আজকের এই দিনে সকলের শপথ হোক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে এগিয়ে যেতে হবে।