যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
(জ্যোতিষী তারকনাথ মন্ডল)
সদস্য অ্যাস্ট্রোলজিকাল সোসাইটি কলকাতা
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে মেষ রাশির জাতকের বিবাহের যোগ রয়েছে। যাত্রা শুভ। তবে বিদেশ ভ্রমণকালে একাধিকবার বাধাবিপত্তি দেখা দিতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতকের হতাশা কেটে যাবে। ঝোঁকের বশে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না।
মিথুন : ২১ মে-২০ জুন
মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীনে ব্যক্তিদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে কর্কট জাতক রক্ষা পাবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
পারিবারিক কলহে লিপ্ত হবেন। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভ যোগ বিদ্যমান। দেশভ্রমণ যোগ রয়েছে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
এ সপ্তাহটা বেকারত্বের ফলে দাম্পত্যজীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে। ভ্রমণ শুভ।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধবদের সন্তোষ বিধানকারী। হাঁটু সংক্রান্ত রোগ হতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
জাতক অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে স্বজনদের সহযোগিতা লাভ করবেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতকের বন্ধু অনেক জুটবে, কিন্তু প্রকৃত সংখ্যা অত্যন্ত সীমিত হবে। বিদেশ ভ্রমণ যোগ বিদ্যমান।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতকের অর্থোপার্জনের ক্ষেত্রে কারও থেকে সাহায্য পাওয়া যাবে না। টাকা লগ্নির বিষয়ে সাবধান হোন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। তবে সহজে কোনো ব্যবসায়ে লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
জাতকের সংসারে অশান্তি দেখা দেবে। তবে বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে। বিদেশযাত্রা শুভ।