এশিয়াডের জন্য নারীদের ১৬ সদস্যের দল

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এশিয়া গেমসের সবশেষ দুই আসরে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত ছিল না। খেলার রাজা ক্রিকেটকে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে খেলাধুলার এই মহাযজ্ঞে। আর সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশও। আজ ঘোষণা করা হয়েছে নারী ক্রিকেট দলের স্কোয়াড।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। ১৬ সদস্যের মূল স্কোয়াডের বাইরে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও তিন ক্রিকেটারকে। টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই

সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফী ইয়াসনিম অর্থী