বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বুধবার (৩০ আগস্ট) রাতে ঢাকার মার্কিন দূতাবাস নিজেদের ফেরিভাইড ফেসবুকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে পিটার হাসের একটি বার্তা প্রকাশ করে। পিটার হাসের স্থির ছবি সংযুক্ত করে একটি পাঁচ সেকেন্ডের ভিডিওতে বার্তাটি দেওয়া হয়।
পিটার হাসের বার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নেই। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।’
এর আগে, মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে বার্তা দেওয়া হয়।
ফেসবুকে দেওয়া সেই বার্তায় যুক্তরাষ্ট্র একটি ভিডিও শেয়ার করে বলে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ!