প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োজিত থাকবেন।
অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে ১৯৭৭ সালে বিএসসি এবং ১৯৭৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি সব পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৭ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯-২০২২ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সব বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল বুধবার সকালে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীকে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামানকে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সব সদস্য বিদায়ী ও নবাগত ভিসির ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। বিজ্ঞপ্তি