ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৩৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৫৮৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৯৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৯৭ জন। মারা গেছেন ৫৯৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৩৯ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৮ জন।