তারকার স্ট্যাটাস

‘আমি দুর্বল মানুষ! দুঃসংবাদ নেওয়ার মতো চওড়া বুক আমার নাই। তোর জন্য এলিজি লেখার ক্ষমতা আমার নাই। আমি জানি না এই সময় কি বলা যায়, কেমনে বলা যায়। তোর জন্য শোক আমি না হয় গোপনেই করব। তবে প্রকাশ্যে এটা বলা দরকার, তুই ছিলি সময়ের গোপন কিন্তু উজ্জ্বল তারাটা! এখন গুছাইয়া লিখতেও পারতেছি না। তুই কি মনে কইরা আমারে দিয়া তোর বইয়ের ভূমিকা লেখাইছিলি, তাও জানি না। একটা কারণ তুই অবশ্য বলছিলি। “এই শহরে বইসা ছিলাম বহুদিন আপনার সঙ্গে কাজ করব বইলা, ভাই-বেরাদার হমু বইলা। নিজের স্বভাবসুলভ মুখচোরা ভাবের জন্য সেটা তো হইল না। এখন আমার বইয়ের ভূমিকা লেখেন, বড় ভাই!” আমি পরম আনন্দ নিয়া লেখছিলাম। কি জানি তোর মধ্যে আমার কোনো খন্ডাংশ কি খুঁইজা পাইছিলাম? নাকি আমরা সবাই সবার মধ্যে লুকাইয়া থাকি একটু-আধটু? শুধু ডুব দিলেই মিলে? জীবন পার হইয়া এখন ওইখানে কী রকম হবে তোর দিনকাল অথবা রাতকাল কে জানে! তবুও দুনিয়ার নিয়মে বলি, ভালো থাকিস, রাজীব আশরাফ।’

অনেক জনপ্রিয় গানের গীতিকার রাজীব আশরাফের অকালপ্রয়াণে ফেসবুকের ওয়ালে এভাবেই তার স্মৃতি স্মরণ করেছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।