জাতীয় শোক দিবস উপলক্ষে সভা বিআরটিসির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গত বৃহস্পতিবার বিআরটিসির তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে এ অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার। এ ছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিসির পরিচালক, জিএম, ডিজিএমসহ সব কর্মকর্তা ও কর্মচারী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। উপসচিব মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন বিআরটিসির শ্রমিক নেতা মো. তোফাজ্জল হোসেন, আজম খান, আব্দুল কাদের জিলানী, মো. জামশেদ আলী ম্যানেজার (অপারেশন), শুকদেব ঢালী ডিজিএম (অপারেশন), ফাতেমা বেগম জিএম (প্রশিক্ষণ ও আইসিডব্লিউএস)। আরও স্মৃতিচারণ করেন মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল (যুগ্ম সচিব), মনীন্দ্র কিশোর মজুমদার (যুগ্ম সচিব) প্রশাসন ও অনুবিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। বিজ্ঞপ্তি