নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে ৩০০ বাসে করে যোগদান করেছে নেতাকর্মীরা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকার ছাত্র সমাবেশে যোগদান করেন।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট জানান, প্রতিবারের মতো এবারও সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নির্দেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম। জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তিন শতাধিক বাসে এবং অন্যান্য যানবাহনে করে সমাবেশে অংশ নেন। এর আগে সকাল থেকেই ঢাকায় আমাদের নেতাকর্মীরা জড়ো হন। পরে বিশাল মিছিলসহ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন।