পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত জানুয়ারিতে সরকার আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালযয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ড. আশরাফুল আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ১২ জানুয়ারি থেকে আগামী ২১ জুলাই (২০২৪) পর্যন্ত এক বছর ছয় মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
আইজিপির পদটি সিনিয়র সচিবের পদমর্যাদার।