ইংলিশ প্রিমিয়ার লিগে ড্র দিয়ে মৌসুম শুরু করেছিল লিভারপুল। তবে ঘুরে দাঁড়িয়ে ইয়ুর্গেন ক্লপের দল টানা তৃতীয় জয় তুলে পেল।
আজ অ্যানফিল্ডে লিগে মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ম্যাচের তৃতীয় মিনিটেই ডমিনিক সোবোজলাই গোল করে এগিয়ে দেন লিভরপুলকে। অলরেডদের হয়ে এটি সোবোজলাইয়ের প্রথম গোল।
২২ মিনিটে ম্যাটি ক্যাশের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। ডারউইন নুনেজের শট পোস্টে লেগে ক্যাশের গায়ে লেগে জালে ঢোকে। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা।
৫৫ মিনিটে গোল করেন মোহামেদ সালাহ। এবারের লিগে এটি সালাহর দ্বিতীয় গোল।
সালাহ লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাবে যেতে পারেন এমন গুঞ্জন আছে।