বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংকট (গণতন্ত্র) শুধু বিএনপি, গণতন্ত্র মঞ্চ অথবা গণ অধিকার পরিষদের বিষয় নয়। এটি সমগ্র বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা। এর চেয়ে বড় সংকট আগে কখনো আসেনি। আমি কথা বলতে পারব না, বিচার পাব না, নিরাপত্তা পাব না, স্বাস্থ্যসেবা পাব না, শিক্ষা পাব না, এটা হতে পারে না। এই সেমিনার থেকে সব আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, একই সঙ্গে জনগণের কাছে আহ্বান জানাব, বাংলাদেশের মানুষকে তার গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পাশে দাঁড়ান।
গতকাল রবিবার বিকেলে গুলশানে হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন কৌশল’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে পরিষ্কার করে বলেছে, ধীরে ধীরে গোপনে নীরবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মিলিয়স অব পিপল। এটাই সত্য। এ থেকে বেরিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। বিরোধী দলের চার মিলিয়ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, নির্যাতন হচ্ছে।